- 01797545566
একটি পরিবর্তনের গল্প, ৩৩ বছরের প্রতিশ্রুতি
১৯৯২ সালে ঢাকার দোহারে নিজ গ্রামের মেহনতি মানুষের কষ্ট দেখে একটি টেকসই প্রতিষ্ঠানের স্বপ্ন দেখেছিলেন স্বনামধন্য সামরিক চিকিৎসক মেজর জেনারেল (অব.) প্রফেসর ডা. এ.আর. খান। সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় 'দারিদ্র্য দূরীকরণ সংস্থা (DADUS)'।
দীর্ঘ ৩৩ বছরে এই উদ্যোগ আজ হাজারো মানুষের জীবনের আলো হয়ে দাঁড়িয়েছে। আর্সেনিকমুক্ত নিরাপদ পানি পৌঁছে দেওয়া থেকে শুরু করে ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টি ফিরিয়ে দেওয়া, কিংবা গ্রামের কিশোরদের জন্য লাইব্রেরি ও খেলার মাঠ তৈরি—DADUS প্রতিটি ধাপে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।
আমাদের প্রাতিষ্ঠানিক প্রোফাইল সম্পন্ন হয়েছে। আমরা বিশ্বাস করি, সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি বৈষম্যহীন ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠন সম্ভব।